সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
আস্থা লাইফের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

আস্থা লাইফের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

‘সুরক্ষিত জীবনের প্রতিশ্রুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং সময়ের আবর্তে ‘অগ্রযাত্রার অর্ধযুগের অদম্য’ কে ধারণকল্পে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠার ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে মহাখালীর এসকেএস টাওয়ারে কোম্পানির প্রধান কার্যালয়ে অতিথিবৃন্দের অভ্যর্থনা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, নতুন প্রোডাক্ট উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ, কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অব.)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জীবন বীমা খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে এবং জীবন বীমায় মানুষের আস্থার সংকট দূর করতে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী গঠিত হয়। আর এ লক্ষ্য অর্জনে আস্থা লাইফের সেলস ফোর্সগণ যেভাবে সেনাবাহিনীর আদর্শ, প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, বিশ্বস্ততা ইত্যাদির প্রতিফলন ঘটিয়ে জনগণের সেবায় ও বীমা শিল্পে গ্রাহক সেবা নিশ্চিতকরণে কাজ করে চলেছেন তা প্রশংসনীয়।

তিনি বলেন, আস্থা লাইফের কোম্পানি কমপ্লায়েন্সের ক্ষেত্রে শতভাগ নিয়ম-নীতি অনুসরণ, প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি অর্জন, পজিটিভ লাইফ ফান্ড তৈরী যা প্রায় ৫১ কোটিতে উন্নতিকরণ, শতভাগ বীমা দাবি নিষ্পত্তিকরণ ইত্যাদি উল্লেখযোগ্য অর্জনে সেলস ফোর্সগণ এবং এদের সহযোগী বা কান্ডারী হিসেবে প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অনস্বীকার্য। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা আরো বলেন, বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে প্রচুর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বীমা সেবার আওতা বৃদ্ধি করার জন্য দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বীমা সেবার ইতিবাচক দিকগুলো তুলে ধরাসহ বিভিন্ন সেনানিবাসে জনসচেতনতামূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করেছে।

পরিশেষে তিনি কোম্পানির সকল ডিপার্টমেন্টের কর্মমূল্যায়ন উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন দিক-নির্দেশনা দেন এবং প্রত্যেকের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপনসহ সকলের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

উল্লেখ্য, প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী আস্থা লাইফের অন্যান্য শাখা অফিসসমূহে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com