শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

বিসিবি নির্বাচনে ভোট দেননি তামিম

আজ সোমবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে আগেই সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এবার তিনি জানালেন, নির্বাচনে ভোটও দেননি সাবেক এই ক্রিকেটার।

বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’

বর্তমানে ব্যক্তিগত কাজে দেশের বাইরে আছেন তামিম। তিনি বলেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’

উল্লেখ্য, তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকদের অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের দাবি, নির্বাচনে হস্তক্ষেপ করছে সরকার। তবে এসব অভিযোগ মিথ্যা দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com