শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাগেরহাটে শরণখোলায় শহীদ জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল খেলা ৯ অক্টোবর বিকাল  সাড়ে চারটায় তাফালবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাউথখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টে বকুলতলা একাদশ ও উত্তর ও দক্ষিণ তাফালবাড়ি একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। খেলায় বকুলতলা একাদশ ১-০ গোলে উত্তর ও দক্ষিণ তাফালবাড়ি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক  সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে খেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সিনিয়র সহ-সভাপতি আনজুমান আরা আলো, তাফালবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মানিক‌ চাদ রায়, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি  সহকারী অধ্যাপক আ: মালেক রেজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক মিন্টু, সাউথখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল হাওলাদার, 

৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ওহিদুল হাওলাদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক মাতব্বর, সম্পাদক সোলায়মান হাওলাদার, টুর্নামেন্ট কমিটির সদস্য মতিয়ার রহমান ,মিজানুর রহমান, সোহেল,সাঈদ, রাজু গাজী ,সুমন হাওলাদার। অনুষ্ঠানের ধারা বর্ণনায় ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন ও মনিরুজ্জামান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com