সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্রাস্ট ইসলামী লাইফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড প্লাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যানের সভাপত্বিত্বে অনুষ্ঠিত সভায় ২০২৫ সালের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

এছাড়াও আর্থিক প্রতিবেদন অনুমোদন, পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ শেয়ারহোল্ডারের সংখ্যাগরিষ্ঠতার ভোটে অনুমোদিত হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীনসহ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সভায় অংশ নেন।

সভায় শেয়ারহোল্ডারের বিভিন্ন মাধ্যমে পাঠানো কোম্পানির আর্থিক বিবরনীর উপরে প্রশ্নের জবাব প্রদান করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা।

শেয়ারহোল্ডারের সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে কোম্পানির ২০২৪ সালের এজেন্ডা অনুমোদিত হয়। সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির সমৃদ্ধি, ভবিষৎ পরিকল্পনা, ব্যবস্থাপনাসহ ব্যবসায়িক অবস্থান শেয়ারহোল্ডারের উদ্দেশ্যে তুলে ধরেন এবং নিয়ন্ত্রণ সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় অংশগ্রহণকারী বিনিয়োগকারীরা প্রতিকূল পরিবেশেও ব্যবসা বৃদ্ধি এবং নগদ লভ্যাংশ প্রদানসহ কোম্পানির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে নগদ লভ্যাংশের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব চৌধুরী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com