ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

কোটা বাতিলে দ্রুত প্রজ্ঞাপন জারি, আটকদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকর সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। তিনি জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা ৬ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল- ১. প্রধানমন্ত্রীর ঘোষণার গেজেট প্রকাশ করে অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। ২. গ্রেফতারকৃত আন্দোলকারী সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ৩. আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত সকল শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। ৪. পুলিশ ও ঢাবি প্রশাসন অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে ৫টি অজ্ঞাতনামা মামলা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। ৫. আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ও নেতৃবৃন্দকে পরবর্তীতে কোনো রকম হয়রানি করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আবার আন্দোলন করা হবে। ৬. যৌক্তিক দাবিতে সহমত পোষণ করা সকল শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানানো হয়।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কোটা বাতিলে দ্রুত প্রজ্ঞাপন জারি, আটকদের মুক্তি দাবি

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০১৮

featured Image
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকর সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। তিনি জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ঘোষণা দ্রুত গেজেট আকারে প্রকাশের দাবি জানান। সংবাদ সম্মেলনে তারা ৬ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হল- ১. প্রধানমন্ত্রীর ঘোষণার গেজেট প্রকাশ করে অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে। ২. গ্রেফতারকৃত আন্দোলকারী সকল শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ৩. আন্দোলনে পুলিশি নির্যাতনে আহত সকল শিক্ষার্থীদের সু-চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে। ৪. পুলিশ ও ঢাবি প্রশাসন অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর যে ৫টি অজ্ঞাতনামা মামলা দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। ৫. আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ও নেতৃবৃন্দকে পরবর্তীতে কোনো রকম হয়রানি করা হলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আবার আন্দোলন করা হবে। ৬. যৌক্তিক দাবিতে সহমত পোষণ করা সকল শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধন্যবাদ জানানো হয়।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত