শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

সারাদেশে মহাসড়ক অবরোধের ঘোষণা জুলাই যোদ্ধাদের

৩ দাবিতে রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের সব মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের পক্ষে মাসুদ রানা সৌরভ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব জেলা শহরগুলোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে।

দাবিগুলো হলো– জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে সাংবিধানিক স্বীকৃতি; আহতদের বীর হিসেবে স্বীকৃতি দেওয়া। এছাড়া, জুলাই শহীদ ও আহত পরিবারগুলোর পুসর্বাসনে নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এবং দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানান তিনি।

গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করে জুলাই যোদ্ধারা।

সৌরভ বলেন, আমরা হামলার শিকার হয়েছি। আমাদের ওপর হওয়া হামলার প্রতিবাদ এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য রোববার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ পালিত হবে। অবরোধে জুলাই আহতদের সঙ্গে সাধারণ জনগণের অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা যদি আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি না পাই, ভবিষ্যতে এ রাষ্ট্রে আর বিপ্লবী জন্ম হবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com