সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড
সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সোনার বাংলা ইনস্যুরেন্সের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. মোতালেব হোসেন ও শহিদুল ইসলাম নিরু। সোমবার (১৩ অক্টোবর) কম্পানির পরিচালনা পর্ষদের ১৪৯তম সভায় সর্বসম্মতিক্রমে তাদের পৃথক দুটি পদে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোতালেব হোসেন কম্পানির স্পন্সর পরিচালক। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোতালেব হোসেন কম্পানির সহযোগী প্রতিষ্ঠান এসবিআই সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক। তিনি হামিম গ্রুপের চেয়ারম্যান ও এমএইচ জুট মিলস লিমিটেডের এমডি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ঘোষণা করেছে সরকার।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম নিরু বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির পরিচালক।

তিনি ইকো এগ্রো ফার্মের স্বত্বাধিকারী। শহিদুল ইসলাম নিরু ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) জেনারেল বডি মেম্বার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com