শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ই-রিটার্ন দাখিল সহজ করল এনবিআর প্রবাসীদের জন্য

ই-রিটার্ন দাখিল সহজ করল এনবিআর প্রবাসীদের জন্য

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার থেকে তারা মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাবেন, যার মাধ্যমে সহজেই ই-রিটার্ন দাখিল করা যাবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন নিবন্ধনে দীর্ঘদিন ধরে যে সমস্যাটি দেখা দিচ্ছিল, তা সমাধানের জন্য নতুন এই ব্যবস্থা চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের সুবিধার্থে এনবিআর বিশেষ আদেশের মাধ্যমে ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকেরা এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবেন। তবুও তারা ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠিয়ে আবেদন করলে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হবে। এরপর ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে রিটার্ন দাখিল করতে পারবেন। আবেদন পাঠাতে হবে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায়।

অনলাইনে রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। তবে যেসব তথ্যের ভিত্তিতে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিবরণ এন্ট্রি করা হয়, সেসব নথি করদাতাদের নিজ হেফাজতে রাখতে হবে।

এনবিআর জানায়, চলতি করবর্ষে (২০২৫-২৬) ইতিমধ্যে ৮ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি নির্দেশ করে।

দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com