শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
আট বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

আট বীমা কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের আরও আট কোম্পানি তাদের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তথ্য অনুযায়ী, নন-লাইফ বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও ফিনিক্স ইন্স্যুরেন্স  লাইফ বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও সানলাইফ ইন্স্যুরেন্স তাদের বোর্ড সভার সময় নির্ধারণ করেছে।

সভাগুলোতে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুমোদন করলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী—
ফেডারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর দুপুর ২টা ৩৫ মিনিটে।

রূপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর বিকেল ৩টায়।
এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের সভা ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায়।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের সভা ২৯ অক্টোবর বিকেল ৪টায়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সভা ২৯ অক্টোবর বিকেল ৩টায়।
ফিনিক্স ইন্স্যুরেন্সের সভা ২৯ অক্টোবর বিকেল সাড়ে ৪টায়।
লাইফ বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় এবং সানলাইফ ইন্স্যুরেন্সের সভা একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com