শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
বরিশালের মাটিতে ভাস্কর সাহা: জীবন ও কবিতায় নিঃসঙ্গতার নির্মোহ ভাষ্য নরসিংদীতে প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি: তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বগুড়ায় আসছেন তারেক রহমান সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে প্রশ্নের মুখে হাসনাত আবদুল্লাহ ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া: বহু হতাহত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম অবৈধ বালু বাণিজ্যে থামেনি চক্র: প্রশাসনের জালে ১১, জব্দ ২ ড্রেজার জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড তিন রাস্তার মোড়ে নিত্য যানজট ভোগান্তিতে জনজীবন ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী
কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফজলুল করিম মুন্সীর পুনর্নিয়োগ

কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে ফজলুল করিম মুন্সীর পুনর্নিয়োগ

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে এ এন এম ফজলুল করিম মুন্সীর পুনর্নিয়োগ অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। নিয়োগপত্রের শর্তাদি পরিপালন সাপেক্ষে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে ২০২৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ৩ বছরের জন্য এই পুনর্নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র উপপরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত ২২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেয়া হয়।

ফজলুল করিম মুন্সী ২০১৬ সালের নভেম্বরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। বীমা খাতে ৩৮ বছরেরও বেশি অভিজ্ঞ এই কর্মকর্তা ব্যবসা, বিপণন ও প্রশাসন ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন।

তিনি ১৯৮৭ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্সে সহকারী কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। মুখ্য নির্বাহী কর্মকর্তা হওয়ার আগে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিপণন প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রিধারী ফজলুল করিম মুন্সী বাংলাদেশ অর্থনীতি সমিতি ও বাংলাদেশ ইয়ং ইকোনোমিস্ট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি ব্যবসায়িক কাজে দেশ-বিদেশে ভ্রমণ করেছেন এবং পুনর্বীমা ও বীমা বিষয়ক নানা প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com