ঢাকা    সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন এআই মন্ত্রী

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন এআই মন্ত্রী
আলবেনিয়া প্রধানমন্ত্রী এডি রামা রোববার বার্লিন গ্লোবাল ডায়ালগে জানিয়েছেন, দেশের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা বর্তমানে ‘গর্ভবতী’ এবং তার গর্ভে রয়েছে ৮৩টি ‘শিশু’। তবে বিষয়টি বাস্তব জীবনের গর্ভধারণ নয়, বরং এটি ৮৩ জন এআই সহকারী তৈরির রূপক আঙ্গিক। এডি রামা বলেন, “ডিয়েলাকে নিয়োগ করে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী হয়েছে ডিয়েলা।” প্রধানমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, এই ৮৩ ‘শিশু’ হলো আলবেনিয়ার সংসদে সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদের জন্য তৈরি করা এআই সহকারী। ডিয়েলার মধ্যে থাকা জ্ঞান এই সহকারীদের মধ্যেও থাকবে। এআই সহকারীরা সংসদে ঘটে যাওয়া সব আলোচনা এবং ঘটনাবলী রেকর্ড করবে এবং সাংসদদের জানিয়ে দেবে। রামা আরও বলেন, “ধরুন আপনি কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে সংসদীয় হলের বাইরে থাকা অবস্থায় যা আলোচনা হয়েছে, তা এই ‘শিশুরা’ আপনাকে জানিয়ে দেবে। এমনকি কাউকে পাল্টা আক্রমণ করা উচিত কি না, তাও জানাবে তারা।” প্রধানমন্ত্রী আশা করছেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৮৩ সন্তানের ‘মা’ হচ্ছেন এআই মন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image
আলবেনিয়া প্রধানমন্ত্রী এডি রামা রোববার বার্লিন গ্লোবাল ডায়ালগে জানিয়েছেন, দেশের প্রথম এআই মন্ত্রী ডিয়েলা বর্তমানে ‘গর্ভবতী’ এবং তার গর্ভে রয়েছে ৮৩টি ‘শিশু’। তবে বিষয়টি বাস্তব জীবনের গর্ভধারণ নয়, বরং এটি ৮৩ জন এআই সহকারী তৈরির রূপক আঙ্গিক। এডি রামা বলেন, “ডিয়েলাকে নিয়োগ করে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এটি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো ৮৩ জন সন্তান পেটে নিয়ে গর্ভবতী হয়েছে ডিয়েলা।” প্রধানমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, এই ৮৩ ‘শিশু’ হলো আলবেনিয়ার সংসদে সোশ্যালিস্ট পার্টির ৮৩ জন সাংসদের জন্য তৈরি করা এআই সহকারী। ডিয়েলার মধ্যে থাকা জ্ঞান এই সহকারীদের মধ্যেও থাকবে। এআই সহকারীরা সংসদে ঘটে যাওয়া সব আলোচনা এবং ঘটনাবলী রেকর্ড করবে এবং সাংসদদের জানিয়ে দেবে। রামা আরও বলেন, “ধরুন আপনি কফি খেতে গেলেন এবং কাজে ফিরে আসতে ভুলে গেলেন। সেই ক্ষেত্রে সংসদীয় হলের বাইরে থাকা অবস্থায় যা আলোচনা হয়েছে, তা এই ‘শিশুরা’ আপনাকে জানিয়ে দেবে। এমনকি কাউকে পাল্টা আক্রমণ করা উচিত কি না, তাও জানাবে তারা।” প্রধানমন্ত্রী আশা করছেন, ২০২৬ সালের শেষ নাগাদ এই এআই সিস্টেম সম্পূর্ণরূপে কার্যকর হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত