শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি প্রতিহত করতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তাদের হাতে লাঠি ছিল এবং অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে অবস্থান নেয়।

ঘটনাস্থলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের ব্যানার টানানো দেখা যায়। পরে ভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা গেলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের এই কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল। পরবর্তীতে ভবনটি ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ হিসেবে ব্যবহার শুরু হয়।

আজকের আগুনের ঘটনাটি এমন সময় ঘটল, যখন জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিন ঘিরে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com