শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সৌদিতে আগুনে ৭ বাংলাদেশি নিহত

সৌদিতে আগুনে ৭ বাংলাদেশি নিহত

ভিশন বাংলা ডেস্কসৌদি আরবের রিয়াদে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে রিয়াদ বিমানবন্দর সংলগ্ন আল-নূরা ইউসিভার্সিটির আবাসিক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সারওয়ার আলম জানানআল-নূরা ইউনিভার্সিটির আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডে কয়েকজন নিহত হয়েছেন। তবে পুড়ে চেহারা বিকৃত হওয়ায় তাদের চেনা যাচ্ছে না।

নিহতরা নির্মাণ শ্রমিক। সহকর্মীরা নিহতদের নাম এবং তাদের বাংলাদেশের ঠিকানাও জানিয়েছেন। তবে নিশ্চিত হওয়ার আগে এনিয়ে দূতাবাস কর্মকর্তারা কথা বলতে চাইছেন না।

জানা গেছে, শ্রমিকদের থাকার ওই ভবনের প্রবেশদ্বারে আগুন লাগে। তখন সেখানে ৪৫ জন ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com