সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

দুই উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফিংয়ে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে।

ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের সর্বোচ্চ মঙ্গল কামনা করেছেন।’

এর আগে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। সরকারের দায়িত্ব বণ্টন অনুযায়ী, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর আসিফ মাহমুদ দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা অতিরিক্ত সময় চান। বিশেষ করে মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছিলেন এবং সে ক্ষেত্রে তিনি নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com