শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার নিন্দায় সিংড়ায় বিএনপির বিক্ষোভ

শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার নিন্দায় সিংড়ায় বিএনপির বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এ ঘটনার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিংড়া পৌর এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের হামলা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক এবং ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিন্নমত দমনে হামলা চালিয়ে গণতন্ত্রকে রুদ্ধ করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

বিক্ষোভ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও ডাহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. শামীম হোসেন, রিয়াদ মোস্তফা, সাইদুর রহমান সাধু,খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফরাজ্জান, পৌর বিএনপির সাবেক কমিশনার মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটনসহ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর গনি পলাশ, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, উপজেলা কৃষক দলের আহবায়ক রেজাউল করিম জান্টু, নাটোর জেলা জিয়া পরিষদের সহসভাপতি আল আসাদ বিন সাঈদ, যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু, পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন ও সদস্য সচিব শ্রী উৎপল কুমার।শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খালেকুজ্জামান রঞ্জু, কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশিদ, লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন আঞ্জু,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কামরুল হাসান, ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইনজামামুল হক জুয়েল, জিএ কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদি হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com