শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নরসিংদীর পুলিশ সুপারের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

নরসিংদীর পুলিশ সুপারের পলাশ থানা আকস্মিক পরিদর্শন

আজ সোমবার (১৫ ডিসেম্বর) অপরাহ্নে নরসিংদী জেলার পলাশ থানা আকস্মিক পরিদর্শন করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্‌-আল-ফারুক।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং মেস এর রান্না, খাবারের মান, ছুটি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকলকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন।

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ফোর্সের যেকোন সমস্যা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন পুলিশ সুপার মহোদয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন জনাব মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), জবাব মোঃ আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, পলাশ থানাসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com