ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার ভোর ৬টা ৫৬ মিনিটে তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সম্মাননা দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলের বিষণ্ন সুরে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আজ সারা দেশে বিজয় দিবস উদ্‌যাপন করা হচ্ছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image
মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার ভোর ৬টা ৫৬ মিনিটে তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি সম্মাননা দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলের বিষণ্ন সুরে পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিকসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আজ সারা দেশে বিজয় দিবস উদ্‌যাপন করা হচ্ছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি বাস্তবায়ন করছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত