ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

নববর্ষের শুভেচ্ছা: সীমান্তে দু’বাংলার মানুষের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে দু’বাংলার মানুষের মিলনমেলা ঘটেছিল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে। প্রায় ১০ কিমি এলাকা জুড়ে ১০ লাখের অধিক মানুষের সমাগমে মিলন মেলায় ছিল আবেগ ঘন মুহুর্ত চোখে পড়ার মত। নিকট আত্মীয়দের দূর থেকে হলেও চোখে দেখতে পেয়ে একে অপরের প্রতি আবেগ প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। কাটাতাঁরের বেড়ার দু’পাশে দু’বাংলার অপেক্ষমান মানুষের মাঝে দিনাজপুর ৪২ বিজিবি’র কারীগাঁও কোম্পানী সদরের দায়িত্বরত বিজিবি সদস্যগণ সীমান্তে সজাগ দৃষ্টি রেখে সীমান্তের সুরক্ষায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল। ওপারে ভারতের বিএসএফও ছিল সজাগ দৃষ্টিতে। আজ রবিবার দিনব্যাপী এই মিলনমেলায় দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়সহ আশপাশের জেলার মানুষ এসেছিল। বিশাল এই জনসমাগমে সীমান্তে তিল ধারণের কোন ঠাই ছিল না। বেলা গড়ানোর সাথে সাথে ধীরে ধীরে দিনাজপুর ৪২ বিজিবি’র কারীগাঁও কোম্পানী সদর এর আওতাভূক্ত এলাকা থেকে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র হরিপুর, কান্দাল, বুজরুক ও বেতনা বিওপি এলাকার সীমান্তের কাটাতাঁরের দু’পাশে দু’পারের বাঙালীদের আবেগঘন মিলন ঘটে। পরস্পর ভাব-আদান প্রদানসহ কুশল ও শুভেচ্ছা বিনিময় হয়। দিনাজপুর ৪২ বিজিবি’র পরিচালক (সিও) লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ ও অতিরিক্ত পরিচালক মেজর মোঃ শহিদুল্লাহ ভূইয়া এর সার্বিক নির্দেশনায় কারীগাঁও কোম্পানী সদরের এ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আতাউর রহমানসহ বিজিবি সদস্যদের টহল ও সজাগ দৃষ্টি ছিল সার্বক্ষণিক। এছাড়াও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র হরিপুর ই কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মহি উদ্দীনসহ অন্যান্য বিওপি সমূহের বিজিবি সদস্যদের টহল ও সজাগ দৃষ্টি ছিল বাংলাদেশ সীমান্তের পুরো এলাকা জুড়ে।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নববর্ষের শুভেচ্ছা: সীমান্তে দু’বাংলার মানুষের মিলনমেলা

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chif Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত