ঢাকা    শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ভিশন বাংলা ২৪

আগামী ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু

বাংলা একাডেমির উদ্যোগে অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে বইমেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্তের কথা পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পাশাপাশি বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের পরিচালক, প্রকাশকদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

ভিশন বাংলা ২৪

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আগামী ২০ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলা একাডেমির উদ্যোগে অমর একুশে বইমেলা ২০২৬ আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এ মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক জরুরি বৈঠকে বইমেলার সময়সূচি চূড়ান্ত করা হয়। বৈঠকের সিদ্ধান্তের কথা পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। পাশাপাশি বাংলা একাডেমির বিভিন্ন পর্যায়ের পরিচালক, প্রকাশকদের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সভায় অংশগ্রহণ করেন।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত