মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীই বৈধ

খুলনা সিটি নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থীই বৈধ

নিজস্ব প্রতিবেদকখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র পদে নির্বাচনের জন্য পাঁচ প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার মেয়র পদে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের বৈধ ঘোষণা করেন।

বৈধ ঘোষণা করা পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাবু।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটটি মনোনয়নপত্র বিক্রি হলেও জমা পড়ে পাঁচটি। এ ছাড়া ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ২৮৯ জন ও ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৮ জন মনোনয়ন জমা দেন।

এদিকে মেয়রপ্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এখন ওয়ার্ড কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com