সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৭ বছর পর ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

১৭ বছর পর ভোটার হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ প্রায় দেড় দশক পর জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়ায় যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাস জীবন শেষে দেশে নাগরিক হিসেবে এনআইডি নিবন্ধনের আনুষ্ঠানিক ধাপ সম্পন্ন করেছেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া একটার দিকে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমান আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করেন। এর মধ্য দিয়ে তার ডিজিটাল ভোটার নিবন্ধনের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলো।

জানা গেছে, তিনি ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অনলাইনে আবেদন করেছিলেন। একই ঠিকানায় ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন তার মেয়ে জাইমা রহমানও।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান এর আগেই অনলাইনে নিবন্ধনের প্রাথমিক ফরম পূরণ করেন। শনিবার সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান সম্পন্ন করেছেন। সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে তার জাতীয় পরিচয়পত্র নম্বর তৈরি হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমানের দেওয়া তথ্যগুলো কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত অন্যান্য তথ্যের সঙ্গে যাচাই করা হবে। কোনো অসঙ্গতি না পাওয়া গেলে দ্রুতই তার মোবাইল নম্বরে একটি এসএমএস পাঠানো হবে। সেই লিংকের মাধ্যমে তিনি নিজেই অনলাইনে এনআইডি ডাউনলোড করতে পারবেন। চাইলে পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে স্মার্ট কার্ডও সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, তারেক রহমানের জন্মস্থান বগুড়া হলেও ভোটার হিসেবে কোন এলাকায় নিবন্ধিত হবেন এ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র ঠিকানায় ভোটার হওয়ার সিদ্ধান্ত নেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com