সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ওসমান হাদির প্রধান আসামি দেশ ছেড়ে পালিয়েছে : ডিএমপি

ওসমান হাদির প্রধান আসামি দেশ ছেড়ে পালিয়েছে : ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত এবং ঘটনার পরপরই ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার তদন্ত অগ্রগতির বিষয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ফয়সালসহ আরও একজন সহযোগী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭-৮ দিনের মধ্যেই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি রহস্যজনক ঘটনা এবং এতে একাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি), র‌্যাবসহ সব গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে। তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। এতে অভিযুক্তরা সতর্ক হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com