শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নরসিংদীতে জুলাই যোদ্ধা সংসদের আয়োজনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

নরসিংদীতে জুলাই যোদ্ধা সংসদের আয়োজনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

জুলাই ও আগস্ট মাসের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনায় নরসিংদী জেলা জুলাই যোদ্ধা সংসদের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাধবদী বিজয় ৭১ মঞ্চের সামনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় নরসিংদী জেলা জুলাই যোদ্ধা সংসদের সদস্য সচিব জহিরুল ইসলাম-এর সঞ্চালনায় আহ্বায়ক মোহাম্মদ জিহাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী শহর জামায়তের সভাপতি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মতি, জুলাই সংসদের যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সদস্য সাগর মিয়াসহ জুলাই যোদ্ধা সংসদের নেতাকর্মীরা।

এছাড়াও শহীদ ও আহত জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজ পর্যন্ত এই শহীদ ও আহতদের নিয়ে তেমনভাবে কথা বলতে দেখা যায়নি। জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আজ অধিকাংশ শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা এখানে উপস্থিত আছেন। আমরা সকল শহীদ ও আহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারুক বিতরণ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com