রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মারা গেছেন বগুড়ার এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা লাল কার্ডে সর্বনাশ, আতলেতিকোর কাছে হেরে চাপে বার্সা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা লিঙ্গ পরিবর্তন করে এসে দেখে অন্য নারীর সাথে প্রেমিক: বরিশালে চাঞ্চল্যকর অভিযোগ আবারো বাড়ল জ্বালানি তেলের দাম ধেয়ে আসছে ভয়ংকর কালবৈশাখী, তাণ্ডব চালাতে পারে যেসব অঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলকে নিয়ে নতুন হুঁশিয়ারি ইরানের নরসিংদী হাজীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা বাড়ী নির্মাণ করে জমি দখল বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ৩০ গ্রাম ক্রিস্টাল মেথসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নরসিংদীতে অপারেশন থিয়েটারে গর্ভবতী নারীর সঙ্গে চিকিৎসকের অশালীন আচরণ: প্রতিবাদে নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম

আগৈলঝাড়ায় ছাত্রদলের কম্বল বিতরন

বরিশালের আগৈলঝাড়ায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের নেতৃত্বে কম্বল বিতরন করেছে।
গতকাল মঙ্গলবার দিনব্যাপি উপজেলা ছাত্রদল নেতা নাদিম সরদার এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে ঘুড়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেণ। এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব খান, সহ-সভাপতি লিওন কীর্তুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন আকন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম, লিমন, রোমান সিকদার, প্রিন্স বক্তিয়ার, নিয়াজ, সাকিব সরদার, অংকন জয়ধর, ইয়াসিন আরাফাত, রাকিব সরদার, কলেজ ছাত্রদল নেতা মমিন, সাব্বির তালুকদার, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা মোঃ মইন উদ্দিন আকন লিমন, উপজেলা কৃষক দল নেতা মো: দিদার হোসেন প্রমূখ।


এব্যাপারে উপজেলা ছাত্রদল নেতা নাদিম সরদার জানান, জাতীয় ঐক্যের প্রতীক গণতন্ত্রের মাতা আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর জন্য দোয়া চেয়ে, বরিশাল ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপন এর পরামর্শক্রমে দিনব্যাপি উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরন করা হয়েছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com