মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংসদ নির্বাচন পরিচালনায় আ.লীগের কমিটি গঠন

সংসদ নির্বাচন পরিচালনায় আ.লীগের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে।

আজ সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কমিটির চেয়ারম্যান। আর দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে কো-চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্য সচিব করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকেও এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আছেন ৪০ জন নেতা। আর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে আছেন ৮১ জন। এর বাইরে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, তাঁতী লীগ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আওয়ামী লীগের স্বীকৃতি সহযোগী সংগঠন। অর্থাৎ এই নির্বাচন পরিচালনা কমিটিতে থাকছেন মোট ১৩৫ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com