ঢাকা    রোববার, ০৩ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

​মানিকগঞ্জ থেকে রবিউল হক: 

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

​বুধবার (১৮ মার্চ) উপজেলার খলসী ইউনিয়নের ভররা গ্রামে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামের শতাধিক দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ​এই মানবিক উদ্যোগের সৌজন্যে ছিলেন গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ হুছাইন।

​উপহার বিতরণকালে আয়োজকরা বলেন, "ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন প্রতিটি ঘরে পৌঁছায়—সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার ও যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৩ মে ২০২৬

মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

​মানিকগঞ্জ থেকে রবিউল হক: 

​পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে গণঅধিকার পরিষদ।

​বুধবার (১৮ মার্চ) উপজেলার খলসী ইউনিয়নের ভররা গ্রামে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। অনুষ্ঠানে গ্রামের শতাধিক দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ​এই মানবিক উদ্যোগের সৌজন্যে ছিলেন গণঅধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সৌদি আরব শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াছ হুছাইন।

​উপহার বিতরণকালে আয়োজকরা বলেন, "ঈদের আনন্দ যেন কেবল বিত্তবানদের মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন প্রতিটি ঘরে পৌঁছায়—সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকার ও যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর।

​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার হাতে পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত