নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময়
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে সার্বজনীন দুর্গোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সরাইল উপজেলা কমিউনিটি হলে আয়োজিত এক আলোচনা সভায় এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও
সার্বজনীন দুর্গোৎসব অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হওয়াই সরাইল উপজেলা কমিউনিটি হলে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সম্মানিত সংসদ সদস্য/নেত্রী নাদিয়া পাঠান পাপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনসার্জ (ওসি) মনজুরুল কাদের ভুইঁয়া,অফিসার জহিরুল হক,
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর,যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ,উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়া, সিনিয়র যুগ্নআহবায়ক নুরুল আমীন মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সরাইল উপজেলায় দীর্ঘকাল ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে,এবং উৎসবগুলো পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমেই উদযাপিত হয়ে আসছে। দুর্গোৎসব সফল করায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আয়োজক কমিটি এবং স্থানীয় সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।