সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

সরকারি দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে নির্বাচন সুষ্ঠু হবে না: সুজন

নিজস্ব প্রতিবেদক: সুশাসনের জন্য নাগরিক-সুজন’র সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারি দল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। এ জন্য নাগরিকদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন যদি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন তবেই দেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে।’

আজ শুক্রবার দুপুরে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুজন এর ময়মনসিংহ বিভাগীয় পরিকল্পনা সভায় এ সব কথা বলেন তিনি।

জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সুজনের ময়মনসিংহ শাখার সভাপতি অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান সভাপতিত্ব আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেখ বাহার মজুমদার ও শ্যামলেন্দু পাল।

তবে সভায় উপস্থিত ছিলেন সুজনের ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাঈল, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার সকল নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com