ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে বের করে দেয়া তিন ছাত্রীকে আবার হলে ফেরত আনা হয়েছে।
 কোটা সংস্কার আন্দোলনের সময় ফেসবুকে অপতথ্য প্রচারের অভিযোগ তুলে তাদের বের করে দেয়া হয়েছিল।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার তিনজনকেই হলে ফেরত আনা হয়েছে। দুজন এসেছে দুপুরে, আর একজন এসেছে বিকালে।
বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতায় সুফিয়া কামাল হলের হয়ে ওই ছাত্রীদের দুজন অংশ নিয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাতে সুফিয়া কামাল হলের অন্তত ৫০ ছাত্রীকে হল ত্যাগে বাধ্য করে বলে হল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
গভীর রাতে অভিভাবকদের সুফিয়া কামাল হল থেকে তাদের সন্তানকে এসে নিয়ে যেতে দেখা গেছে।
শিক্ষার্থীদের অভিযোগ, যারা সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের ডেকে ডেকে তদন্তের নামে হয়রানি করছে হল কর্তৃপক্ষ।
হল প্রশাসনের নিষেধের কারণে ছাত্রীদের অভিভাবকরা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
তবে শুক্রবার সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আখতারুজ্জামান জানান, ফেসবুকে অপতথ্য প্রচার করার চেষ্টা করায় সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করে আসা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
গভীর রাতে ছাত্রীদের এভাবে বের করে দেয়াকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বর্ণনা করে প্রাধ্যক্ষের অপসারণ দাবি করেন তারা।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০১৮

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত