শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো উদ্ধারের কাজ শুরু

ডুবে যাওয়া কয়লাবোঝাই কার্গো উদ্ধারের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদকমোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ডুবন্ত কয়লাবোঝাই কার্গো জাহাজের উদ্ধারকাজ অবশেষে শুরু হয়েছে। আজ শনিবার ভোরে উদ্ধার তৎপরতা শুরু হলেও প্রচণ্ড স্রোতে এবং ঢেউয়ের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে।

গতকাল শুক্রবার বিকালে উদ্ধারকাজের চেষ্টা চালালেও পানির প্রচণ্ড টান থাকায় ডুবন্ত জাহাজের কাছাকাছি অবস্থান নেওয়া সম্ভব হয়নি উদ্ধারকারী দলের।

উদ্ধারকারী প্রতিষ্ঠান হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব মোল্লা বলেন, ভরা কাটালের কারণে নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোত আছে। এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভরা কাটালে পানি বেশি হওয়ায় জাহাজটি ভাটার সময়ও দেখা যাচ্ছে না, সার্বক্ষণিক ডুবে থাকছে। তাই দু-একদিন পর ভরা কাটাল শেষ হলে পানির স্রোত ও ঢেউ কমে আসবে এবং ভাটায় জাহাজটি দেখা যাবে। তখন কাজ করলে দ্রুত সময়ের মধ্যে কয়লা উত্তোলনসহ জাহাজ উদ্ধার করা সম্ভব হবে। সে সময় নিয়মিত কাজ করতে পারলে ৮-১০ দিনের মধ্যে সব কয়লা উত্তোলন করা সম্ভব হবে।

বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. শাহীন কবির বলেন, নদী উত্তাল ও স্রোতের প্রচণ্ড টান থাকায় উদ্ধারে বিলম্ব ও ব্যাহত হচ্ছে।

গত ১৪ এপ্রিল ভোরে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি জাহাজ ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা নাবিকসহ ১০ জন কর্মকর্তা কর্মচারী সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com