শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শরীরে পানিশূন্যতায়…

শরীরে পানিশূন্যতায়…

গ্রীষ্মের এই গরমে বিভিন্ন রোগ-বালাইয়ের সঙ্গে অনেকেরই দেখা দেয় ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। এটি শিশু থেকে শুরু করে যে কোনো বয়সের ক্ষেত্রেই কিন্তু দেখা যেতে পারে। মেনে চলুন কিছু বিষয় যাতে, পুরো বছরজুড়েই আপনি থাকতে পারেন সতেজ!

প্রচুর পরিমাণে পানি পান করুন : হ্যাঁ, পানিশূন্যতা রোধে প্রথম নিরাময় হলো পানি। দিনে ৩ থেকে ৪ লিটার পানি পানের অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠেই ১-২ গ্লাস পানি পান করতে পারেন। এতে আপনার হজমশক্তিও বেড়ে যাবে। শুধু পানিই নয়, এই তালিকায় বিভিন্ন মৌসুমি ফলের জুস বা ডাবের পানি, লাচ্ছি রাখতে পারেন। এতে আপনার ক্লান্তিও কমে যাবে।

রঙিন শাক-সবজি : প্রতিদিনের খাদ্য তালিকায় শাক-সবজি রাখুন। এ ধরনের ফাইবার বা আঁশযুক্ত খাবার আপনার হজমশক্তি বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পানিশূন্যতা রোধেও ভূমিকা রাখবে। তাই অন্তত দুই বেলা খাদ্য তালিকায় সবজি রাখার চেষ্টা করুন।

বিভিন্ন ফলমূল : প্রতিদিন ফলের রস বা কিউব করে কেটে রাখা ফলও কিন্তু বেশ উপকারী। অনেকেরই আবার অ্যাসিডিটির সমস্যা থাকে। তাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরেই ফল খাওয়া যেতে পারে।

এ ছাড়া দই, ডাল, নিরামিষ, সালদ, রং চা, চকোলেট এ জাতীয় খাবার খেতে পারেন। আপনি হয়তো দিনভর অফিসেই পার করে দিচ্ছেন সময়। তাই ঝামেলা এড়াতে এ ধরণের খাবার রাখা যেতে পারে খাদ্য তালিকায়। শসা, গাজর কিউব করে কেটেও রাখতে পারেন আপনার অফিস ডেস্কেই।

এড়িয়ে চলুন : একই সঙ্গে কিছু খাবার এড়িয়ে চলুন। এ তালিকায় থাকবে মাত্রাতিরিক্ত প্রোটিন, আয়রন এবং ক্যালরিযুক্ত খাবার। যেমন- গরু বা ফার্মের মুরগি, আলু, কচু এবং অতিরিক্ত কফি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com