মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
বরিশালে ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে ৫০ আইনজীবী, হল না জামিন

বরিশালে ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে ৫০ আইনজীবী, হল না জামিন

নিজস্ব প্রতিবেদকবরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে আদালতের অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেছে। আজ রবিবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক শুনানি শেষে ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনের জামিন এর আদেশ পুলিশের জব্ধ তালিকা পাওয়ার শর্তে আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

জামিন শুনানিতে অংশগ্রহণ করেন, বরিশাল আদালতের গভমেন্ট প্লিডার (জিপি) এড. ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী তপন চক্রবর্তী, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এড. কাজী মুনিরুল হাসান, এড. একে আজাদ, এড. নীলা চক্রবর্তী, এড. হিরন কুমার দাস মিঠু, এড. আব্দুল হাই মাহবুব সহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।

আদালতের বরাত দিয়ে আইনজীবী একে আজাদ বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিকত দল (বাসদ) এর বরিশাল জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ৬ জনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জব্ধ তালিকা আদালতে উপস্থান না করায় বিচারক আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ব্যাটারী চালিত রিক্সার উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনকে আটক করে পুলিশ। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ৬৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মামলা দায়ের করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com