রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’
যেসব খাবার ফ্রিজে না রাখাই ভালো

যেসব খাবার ফ্রিজে না রাখাই ভালো

ভিশন বাংলা ডেস্কপ্রয়োজনীয় সব খাবার বেশি করে কিনে নিয়ে আসতে হয়। সেসব খাবারের একটা অংশ আপনি হয়তো রেফ্রিজারেটরে সংরক্ষণও করেন। তবে এমন কিছু খাবার আছে, যেগুলো ফ্রিজে রাখা হলে তাদের গুণগত মান নষ্ট হয়ে যায়। জেনে নিন কোন খাবারগুলো ফ্রিজে না রাখাই ভালো-

 টমেটো : ফ্রিজে টমেটো রাখা হলে সেগুলো নরম হয়ে ফ্লেভার নষ্ট হয়ে যায়। টমেটো কাগজে মুড়িয়ে বা প্লাস্টিকের ব্যাগে ভরে সুস্থ জায়গায় রাখুন।

স্টোন ফ্রুটস : যেসব ফলে পাথরের মতো বীচি আছে যেমন- পিচ, চেরি, আলুবোখারা ফ্রিজে রাখা ঠিক নয়। এগুলো ঠাণ্ডায় নষ্ট হয় দ্রুত। এগুলো সংরক্ষণ করতে চাইলে কাগজে মুড়িয়ে শুকনো জায়গায় রাখুন।

পেঁয়াজ : ফ্রিজে রাখলে পেঁয়াজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই বাইরে শুকনো জায়গায় রাখুন।

তেল : ফ্রিজে তেল রাখবেন না। এতে তা গাঢ় ও ঘোলাটে হয়ে যাবে। বিশেষ করে অলিভ অয়েল ও নারিকেল তেল ফ্রিজে রাখলে জমে শক্ত হয়ে যায়

ভেষজ : হার্ব বা ভেষজ ফ্রিজে রাখলে সেগুলো নিস্তেজ হয়ে শুকিয়ে যায়।

রসুন : ফ্রিজে রসুন রাখলে তার ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাই রসুনের গুণ অক্ষুণ্ণ রাখতে কাগজে মুড়িয়ে একটু ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখুন।

মধু : এটি এমন এক খাবার, যা দীর্ঘদিন ভালো থাকে। ফ্রিজে রাখলে মধু জমে যায়। তাই স্বাভাবিক তাপমাত্রায় বাইরেই দীর্ঘদিন রাখতে পারবেন মধু।

পাউরুটি : ফ্রিজে পাউরুটি রাখতে যাবেন না। বাইরে স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে ৪ দিন পর্যন্ত পাউরুটি ভালো থাকে।

আলু : ফ্রিজে আলু রাখা বোকামি। এতে আলুতে থাকা স্টার্চ নষ্ট হয়, ফ্লেভারও আগের মতো থাকে না। কাগজের ব্যাগে বাইরে রেখে দিলে বেশ কয়েকদিন ভালো থাকে আলু।

টাইমস অব ইন্ডিয়া

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com