মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মারা গেলেন বনানীতে বাসচাপায় পা হারানো রোজিনা

মারা গেলেন বনানীতে বাসচাপায় পা হারানো রোজিনা

রাজধানীর বনানীতে বিআরটিসি বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজী (১৮) মারা গেছেন। আজ রবিবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুরাতন ভবনের জেনারেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাসের চাপায় পিষ্ট হয় রোজীর ডান পা। তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে আইসিইউ-তে নেওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে রোজিনার বাবা রুসুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com