সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
১০৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

১০৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। যা গত বছর ছিল ৯৩টি।

অপরদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৫৭৪টি। গত বছর ২ হাজার ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল।

এ ছাড়া শতভাগ পাস বিদ্যালয়ের সংখ্যা যশোর বোর্ডে ৭৩, কুমিল্লা বোর্ডে ৭৪, চট্টগ্রাম বোর্ডে ২৭, বরিশাল বোর্ডে ৫০, সিলেট বোর্ডে ২৩ ও দিনাজপুর বোর্ডে ৮৪টি, মাদরাসা শিক্ষা বোর্ডের ৭৫৭টি, কারিগরি বোর্ডে ৯৬টি।

রবিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফল তুলে দিলে এসব তথ্য উঠে আসে।

পরে প্রধানমন্ত্রী সে ফলাফল অনলাইনে প্রকাশ করেন। এ সময় বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com