শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
যশোরে গরু হাটের খাটাল থেকে ১০ জেব্রা উদ্ধার

যশোরে গরু হাটের খাটাল থেকে ১০ জেব্রা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকযশোরের শার্শা উপজেলায় গরু হাটের খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে এসময় জোব্রার মালিককে আটক করা সম্ভব হয়নি। উদ্ধাররের সময় ১০ জেব্রার মধ্যে একটি জেব্রার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতমাইল এলাকার ওই গরুর হাট থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। আজ বুধবার সকালে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শার্শার সাতমাইল গরু হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে পুলিশ। তবে জেব্রাগুলোর মালিককে খুঁজে পাওয়া যায়নি। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টনে ভর্তি করে আনা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com