শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বাবুগঞ্জে আইবিবিএলের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

বাবুগঞ্জে আইবিবিএলের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজ গেটে উদ্বোধন করা হয়।

 

অ্যাডভোকেট টিপু সুলতান এমপি প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল জোনপ্রধান মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মো. মইদুল ইসলাম।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন ও ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখাপ্রধান মো. সরোয়ার হোসাইন ও ব্যাংকের এজেন্ট মেসার্স ঈসা ট্রেডিং কোম্পানীর প্রতিনিধি মো. মিজানুর রহমান।

 

স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com