বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করলেন প্রধানমন্ত্রী

সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানসূচক ডি-লিট ডিগ্রি লাভ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে এই উপাধিতে ভূষিত করেছে।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন ও তৃতীয় সমাবর্তনে শেখ হাসিনাকে এ ডিগ্রি দেওয়া হয়। নজরুলের আদর্শ ও বিদ্রোহী সত্তার অনুসারী হওয়ায় শেখ হাসিনাকে এই ডিগ্রি দেওয়া হলো বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাধন চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত আছেন পশ্চিম বাংলা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী বেলা ১২টায় শেখ হাসিনা সেখানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান।

সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, নজরুল গবেষক অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ।

এর আগে আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি বিশষ ফ্লাইটে নেতাজি সুভাস চন্দ্র বসু এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে বেলা ১২টার দিকে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com