বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব
‘যানজট কমাতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে’

‘যানজট কমাতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে’

ভিশন বাংলা নিউজসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে যানজট কমাতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন ফেনীর ফতেহপুর অংশে যে তীব্র যানজট সৃষ্টি হতো তা এখন নেই। এখানে ফতেহপুর ওভারপাসের ঢাকামুখী দুটি লেন খুলে দেয়া হয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে পুরোটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এখন কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেটিও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

রবিবার সকালে ফেনী সার্কিট হাউজে ‘মহাসড়কে যানজট নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন রাস্তার মেঘনা, গোমতী ও কাঁচপুরে এক লেন হয়ে যায়। ঢাকা থেকে আট লেন হয়ে এলেও এখানে এক লেন। সেতু তিনটি নির্মাণের কাজ চলছে। এ তিনটি বিকল্প সেতু নির্মাণ হলে মহাসড়কে আর যানজট থাকবে না।

অনুষ্ঠানে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহাম্মদ ভূঁইয়া, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনসহ সড়ক ও জনপদ বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com