মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
ঢাকায় প্রতি ঘণ্টায় একজন মানুষকে কামড়াতে আসছে প্রায় ৭০০ মশা! ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর, আক্রান্ত ৭৬১০ আমরা সব ধর্মের মানুষকে একইরকম ভালোবাসি: প্রধানমন্ত্রী গণমাধ্যম মানুষের মনোজগৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী নরসিংদী জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি এম এ আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূইয়া বগুড়ায় পারিবারিক বিরোধে ননদের ধাক্কায় ভাবীর মৃত্যু নরসিংদীতে তুচ্ছ কারণেই বেধড়ক প্রহার: মাদরাসার শিক্ষক গ্রেফতার মধ্যরাতে সিএনজি পাম্পে ‘গ্যাস সিন্ডিকেট’: কন্টেইনারে পাচারের মহোৎসব কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫ মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর ভেঙে আটক ৭, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ
‘পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকর দিক অন্তর্ভূক্ত করা হবে’

‘পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকর দিক অন্তর্ভূক্ত করা হবে’

ভিশন বাংলা নিউজশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলেছেন, তামাকের কুফল সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরি করতে পাঠ্যপুস্তকে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরা হবে।

আজ রবিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ’প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার’ প্রদান এবং বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

বেসরকারি গবেষণা সংস্থা প্রজ্ঞা এবং এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) এ অনুষ্ঠানের আয়োজন করে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পাঠ্যপুস্তকে মাদকের কুফল সম্পর্কে উল্লেখ আছে। তামাকের বিষয়টি আলাদাভাবে উল্লেখ নেই। ২০২০ সালের পাঠ্যপুস্তকে তামাক ব্যবহারের ক্ষতিকর বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করে অন্তর্ভূক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণে বেশ কিছু আইন আছে। এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ছেলেমেয়েদের সচেতন করতে হবে। তামাকের ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

তামাক নিয়ন্ত্রণে আরো কৌশল অবলম্বন করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের দেশ থেকে তামাককে যেন চিরতরে বিদায় করতে পারি, সে ব্যাপারে সবাইকে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে বাঁচানোর জন্য, দেশকে রক্ষার জন্য তামাককে ত্যাগ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কোনো তামাক পণ্যের দোকান যাতে বসতে না পারে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, এন্টি-টোব্যাকো মিডিয়া এলায়েন্সের আহবায়ক মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পুরস্কারপ্রাপ্ত পাঁচজন সাংবাদিকের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বিভিন্ন ক্যাটাগরিতে ’প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার’ ২০১৮ বিজয়ীরা হলেন: সেরা জাতীয় প্রিন্ট/অনলাইন মিডিয়া বিভাগে দ্য ফিনান্সিয়াল এক্স্রপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, সেরা টিভি রিপোর্টে এনটিভি’র এস এম আতিক, সেরা স্থানীয় পত্রিকা রিপোর্টে দৈনিক সিলেটের ডাক-এর চিফ রিপোর্টার সিরাজুল ইসলাম এবং বিশেষ বিভাগে গোলাম মর্তুজা জুয়েল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com