মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
ঈদ পূজা ও পহেলা বৈশাখে বিদেশি ছবি নয় : হাইকোর্ট

ঈদ পূজা ও পহেলা বৈশাখে বিদেশি ছবি নয় : হাইকোর্ট

স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পহেলা বৈশাখের সময় ভারতীয় বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত ছবি প্রদর্শনে কোনো বাধা নেই।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধ করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
জানা গেছে, নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চেম্বার বিচারপতির আদালতে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি শুরু হয়।
আজ আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।
সেলিনা বেগমের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ।
আদেশের পর মনিরুজ্জামান আসাদ জানান, ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে উল্লেখ করে সেলিনা বেগম এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করেছিলেন।
‘এরপর হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন।’
মনিরুজ্জামান আসাদ জানান, হাইকোর্টের এই আদেশ সংশোধন করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এতে বিদেশি ছবি বন্ধের আদেশ বহাল রেখে যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে বলে উল্লেখ করা হয়েছ
ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পহেলা বৈশাখের সময় ভারতীয় বাংলা, হিন্দি ও পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে না বলে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।
তবে বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনার নির্মিত ছবি প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা দেননি সর্বোচ্চ আদালত।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধ করা এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
জানা গেছে, নিপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সেলিনা বেগমের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
ওই আদেশের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চেম্বার বিচারপতির আদালতে আপিল করেন। পরে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটির শুনানি শুরু হয়।
আজ আদালতে আপিল আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন।
সেলিনা বেগমের পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ।
আদেশের পর মনিরুজ্জামান আসাদ জানান, ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি আমদানির কারণে দেশীয় চলচ্চিত্রের ওপর দর্শক আগ্রহ হারাচ্ছে উল্লেখ করে সেলিনা বেগম এ বিষয়ে নির্দেশনা চেয়ে রিট করেছিলেন।
‘এরপর হাইকোর্ট ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা এবং পয়লা বৈশাখের সময় ভারতীয় বাংলা ও হিন্দি, পাকিস্তানি ছবিসহ বিদেশি ছবি এবং যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন বন্ধের নির্দেশ দেন।’
মনিরুজ্জামান আসাদ জানান, হাইকোর্টের এই আদেশ সংশোধন করে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। এতে বিদেশি ছবি বন্ধের আদেশ বহাল রেখে যৌথ প্রযোজনার ছবি আমদানি, বিতরণ ও প্রদর্শন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com