শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শফিক আমিন এর কবিতা

শফিক আমিন এর কবিতা

হলফ নামা
শফিক আমিন

হাত ফসকে উড়ে গেছে প্রিয় সময়
অধরায় রেখে গেছে গান !
গান ! সে তো তোমারই নাম ;

কতিপয় দিন আঁধারের দোহাই দিয়ে কিনেছে আলো
সূর্যকে নিয়ে তামাশা পাতানো কি ভালো ?
একথায় স্বচ্ছতা বিলুপ্ত হলো, কারণ হিসেবে দেখা গেলো
মিথ্যের চাষাবাদ – বিফলে গেছে ফসল ।

প্রতারণা ফেঁসেছে চক্রান্তের হাতে !
কে বুঝবে, ঠোঁটেও থাকে বিষ !
হাসির অন্তরালে বেদনা বিধুর,
সরল কথার মাঝে ভেসে যায় বাস্তবতা
নরম সুরের সাথে উড়ে যায় আবেগ
বায়বীয় স্রোতে সব কিছু ভেসে যায়

তীরবর্তী পাকর গাছের মতো দাঁড়িয়ে দেখছি সময় …

https://www.facebook.com/%E0%A6%B6%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-1748198535437031/

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com