বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রবাসীদের বিপদে সবার আগে অপু, এখন তাকে ঘিরেই ষড়যন্ত্র কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিক্রি শুরু হতে না হতেই ট্রেনের টিকিট শেষ

বিক্রি শুরু হতে না হতেই ট্রেনের টিকিট শেষ

স্টাফ রিপোর্ট‍ার: ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়বে রাজধানীবাসী। নাড়ির টানে পরিবার পরিজন নিয়ে মানুষ ছুটবে ঈদ উদযাপনে। এটাই যেন এক রীতি। তাই ঈদযাত্রায় আগামী ১২ জুনের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষায় আছেন হাজার হাজার প্রত্যাশী। কিন্তু কাউন্টারে টিকিট বিক্রি শুরুর ১৫-২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এসি ও কেবিনের টিকিট। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে এসি কিংবা কেবিনেট টিকিট না পেয়ে হতাশ যাত্রীরা।

সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হলেও, অনেকে একদিন আগে থেকেই আসেন টিকিট সংগ্রহ করতে। তাইতো কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়েন বিভিন্ন বয়সীরা।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এসি ও কেবিনের স্বল্পতার কারণেই যাত্রীরা টিকিট পাচ্ছেন না।

সামরিক বাহিনীর জন্য একটি, নারীদের জন্য দুটিসহ মোট ২৬টি কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

আজ দেওয়া হচ্ছে আগামী ১২ জুনের অগ্রিম টিকিট। সোমবার, ১৩ জুন, মঙ্গলবার, ১৪ জুন ও সবশেষ ১৫ জুনের টিকিট দেওয়া হবে বুধবার। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com