শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঈদে ঘরমুখো মানুষরা স্বস্তিতে যাতায়াত করতে পারছে

ঈদে ঘরমুখো মানুষরা স্বস্তিতে যাতায়াত করতে পারছে

নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার ঈদে মহাসড়ক ও সড়কে যাত্রীদের চলাচলে কোন সমস্যা হচ্ছে না, যানজটও নেই। নির্দিষ্ট সময়ে ঈদে ঘরমুখো মানুষরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া সড়কে ময়নামতিতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসা হোক বিএনপি চায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে কারাগারে সর্বোচ্চ সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপি নেতাদের কোন উদ্বেগ নেই। তারা চিকিৎসার নামে রাজনীতি করা নিয়ে ব্যাস্ত।

তিনি বলেন, বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করে জ্বালাও পোড়াও করার পর সাধারণ জনগণের সম্পৃক্ততা না পেয়ে এখন হুমকি ধমকি দিচ্ছে। এতে কোন লাভ হবে না।

সড়ক পরিবহণ মন্ত্রী বলেন, ভারতীয় ঋণের (লাইন অব ক্রেডিট) তিন এর আওতায় ৫ হাজার ৬ শত ৯০ কোটি টাকা ব্যয়ে কুমিল্লার ময়নামতি হতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার ধরখার পর্যন্ত ৫৮ কিলোমিটার সড়কের ফোরলেইন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে।

তিনি বলেন, কুমিল্লা ব্রাহ্মণবাড়ীয়া সড়কে ৯টি গ্রুপে ৪২ কিলোমিটার সড়ক ৬০ কোটি টাকা ব্যয়ে মেরামত ও সংষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে মেরামত ও সংস্কার কাজের শতকরা ৬০ ভাগ কাজ শেষ হয়েছে।

এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাটোয়ারী, জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেনসহ জেলা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com