বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
জাতীয় অধ্যাপক হলেন তিন বরেণ্য শিক্ষাবিদ

জাতীয় অধ্যাপক হলেন তিন বরেণ্য শিক্ষাবিদ

নিউজ ডেস্ক: দেশের তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষাবিদ হলেন- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে।

জাতীয় অধ্যাপক পদটি বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা। বাংলাদেশের শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় বিশেষ অবদান রাখা শিক্ষকদের মধ্য থেকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়ে থাকেন। ১৯৭৫ সাল থেকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com