মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
রাসিক নির্বাচনের মনোনয়নপত্র নিলেন লিটন-বুলবুল

রাসিক নির্বাচনের মনোনয়নপত্র নিলেন লিটন-বুলবুল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

আজ বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়া ঢাকায় বুলবুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দুই দলের দুই মনোনয়নপত্র সংগ্রহক এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। আজ বুধবার বেলা ১টার দিকে মনোনয়নপত্র দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দেবেন এইচ এম খায়রুজ্জামান লিটন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com