শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সাতক্ষীরায় হাতির ‍আক্রমনে শিশুর মৃত্যু

সাতক্ষীরায় হাতির ‍আক্রমনে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা সদরের গংগারামপুর গ্রামে হাতির আক্রমণে জিহাদ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ হোসেন গংগারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈদ মেলায় নেয়ার জন্য হাতিটি আনা হয়েছে। গংগারামপুর গ্রামে সকালে হাতিটি রেখে হাতির মালিক পাশে ঘুমাচ্ছিলেন। এ সময় জিহাদ হাতিটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে আছাড় দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com