শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

স্টাফ রিপোর্টার: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তবে ভোট সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম।

এ নির্বাচনে ৪২৫ কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। সাত মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে গাজীপুর সিটির মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com