মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মংলায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩জনকে কারদন্ড

মংলায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩জনকে কারদন্ড

ফিরোজ আহম্মেদ.মংলা প্রতিনিধি
মংলায় মাদক বিরোধী অভিযানে গাজাঁ ও ইয়াবা বিক্রি এবং সেবনের অপরাধে ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে এসব মাদক বিক্রি ও সেবনকারীদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলামের করা ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। বিচারক ওই ৩ মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক বিক্রি ও সেবীরা হলেন, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাট গ্রামের তোরবালী সরদারের ছেলে রবিউল সরদার (২১), গাববুনিয়ার দক্ষিন পাড়ার বেল্লাল শেখ’র ছেলে নাজমুল শেখ (২৫) ও একই এলাকার ইউনুস শেখ’র ছেলে বাচ্চু শেখ। এসব মাদক সেবীরনা ভবিষ্যতে আর কখনও মাদক বিক্রি বা সেবন করবে না বলে প্রশাসনের কাছে শপথ বাক্য পাঠ করেন। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com