মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল আরও এক সপ্তাহ

ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের দেয়া পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৯ জুলাই করা হয়েছে। এর আগে হাইকোর্ট তাকে চার মাসের জামিন দিয়েছিল, যা আজ (১২ জুলাই) শেষ হয়েছে।
খালেদার পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আগামী ১৫ জুলাই (রোববার) পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেছেন আদালত। ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com